তিনি আরও জানান ইকোপার্ক থেকে বনপ্রজা আলী আকবরকে অন্যত্র সরে যেতে বলা হলে তিনি বনের জঙ্গলের পাশে আগাছা ও ঝোপঝাড় পুড়িয়ে পরিষ্কার করে সেখানে বাড়ি তৈরি করেছেন
কোনো গাছ পোড়ানো হয়নি বলেও তিনি দাবি করেন
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জানান তৎকালীন সময় বন বিভাগকে সহায়তা করার জন্য বনপ্রজাদের দায়িত্ব দেওয়া হয়েছিল
বনের দেখভাল করার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ জমি তাঁরা ভোগদখল করবেন
তবে বনপ্রজারা বনের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে ভোগদখল করছেন বলে স্বীকার করে তিনি বলেন এসব জমি উদ্ধারে আইনগত প্রক্রিয়া চলছে
৫০ কর্মচারী নিয়োগে রাজনৈতিক চাপ!
বরগুনায় স্বাস্থ্য বিভাগে চতুর্থ শ্রেণীর ৫০ জন কর্মচারী নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে গেছে
নিয়োগ কমিটির সদস্য পদ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি পদত্যাগ করায় গত শুক্রবার নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন
জানা গেছে নিয়োগে আর্থিক লেনদেন অনিয়ম ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের অযাচিত হস্তক্ষেপের কারণে বিব্রত হয়ে নিয়োগ কমিটি থেকে পদত্যাগ করেন এডিসি
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এডিসি মো আবদুল আলীম গত শুক্রবার নিয়োগ কমিটিতে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র দেন
পদত্যাগের কারণ হিসেবে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারার কথা উল্লেখ করেন
যোগাযোগ করা হলে এডিসি আবদুল আলীম বলেন নিয়োগ কমিটির সদস্য হিসেবে চাকরি প্রত্যাশীদের সঙ্গে ন্যায়বিচার করতে পারব না—এই আশঙ্কায় পদত্যাগ করেছি
বরগুনার জেলা প্রশাসক মো মজিবুর রহমান বলেন নিয়োগ কমিটির প্রতিনিধিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় আমার প্রতিনিধিকে সেখানে পাঠাইনি
জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান জেলার পাঁচটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের আওতায় কনিষ্ঠ কারিগর মেকানিক পিয়ন ওয়ার্ডবয় আয়া বাবুর্চি নিরাপত্তা প্রহরী মালী সুইপার এবং জরুরি বিভাগ অস্ত্রোপচার কক্ষ ও গবেষণাগার কর্মীসহ ৫০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া হয়
এসব পদের অনুকূলে প্রায় এক হাজার ১০০ জন আবেদন করেন
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায় নিয়োগ কমিটির সদস্যরা ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন
গত বৃহস্পতিবার মৌখিক পরীক্ষা শুরুর পর ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতার পক্ষ থেকে তাঁদের পছন্দের লোকদের নিয়োগ দিতে নানাভাবে চাপ ও তদ্বির আসতে থাকে
নাম গোপন রাখার শর্তে এক চাকরিপ্রার্থী বলেন চাকরির জন্য ক্ষমতাসীন দলের একজনের সঙ্গে তিন লাখ টাকায় চুক্তি হয়েছে তাঁর
আগাম এক লাখ টাকা দিয়েছেন
তালিকায় নাম ওঠার পর বাকি দুই লাখ টাকা দেবেন
জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ৫০টি পদের অনুকূলে সুপারিশ করে যে তালিকা দেওয়া হয়েছে তাতে কমপক্ষে ১৫০ জনের নাম রয়েছে
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন এডিসি সাহেবের পদত্যাগের কথা শুনেছি
দলীয়ভাবে চাপ প্রয়োগ তালিকা দেওয়া ও ঘুষের অভিযোগ সম্পর্কে তিনি বলেন আমিও শুনেছি
নিয়োগপ্রক্রিয়ার আগে প্রস্তাব করেছিলাম শুধু মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই না করে আগে লিখিত পরীক্ষা নেওয়া হোক
সেটা করা হয়নি তাই এসব ক্ষেত্রে তো অভিযোগ উঠবেই
বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে শরণখোলায় ১৪৪ ধারা
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার একই সময় উপজেলা বিএনপি ও উপজেলা যুবলীগ ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে
এ ঘটনার পর গতকাল শনিবার দুপুর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খন্দকার জহিরুল ইসলাম জানান উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো মতিয়ার রহমান খান জানান ৩১ আগস্ট ইউএনও পুলিশ প্রশাসন ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে চিঠি দিয়ে ইফতার মাহফিলের অনুমতি নেওয়া হয়
কিন্তু গতকাল বেলা ১১টায় ইউএনও মুঠোফোনে তাঁকে জানান উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ একই সময় একই স্থানে ইফতার মাহফিল ডেকেছে
শরণখোলা উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন জানান গত ১ সেপ্টেম্বর তাঁরা ইফতার মাহফিল করার জন্য প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নেন
এরপর প্রশাসন আকস্মিকভাবে গতকাল শনিবার সকালে এলাকায় ১৪৪ ধারা জারি করে
কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়
নেতা ও চিকিৎসকের আত্মীয়রা পেলেন নিয়োগ!
কুড়িগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪৫টি পদে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ পাওয়া গেছে
নিয়োগ পাওয়া কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের নেতার ও চিকিৎসকের স্ত্রী সিভিল সার্জনের গ্রামের বাড়ির লোকজনও রয়েছেন
প্রার্থীরা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন বলে বঞ্চিতপ্রার্থীরা অভিযোগ করেছেন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় শ্রেণীর হোম ভিজিটর অফিস সহকারী জুনিয়র মেকানিক ও ড্রাইভার পদে মোট ১০ জন এবং চতুর্থ শ্রেণীর এমএলএসএস ওয়ার্ডবয় আয়া কুক/মশালচি মালি নিরাপত্তা প্রহরী ও সুইপার পদে মোট ৩৫ জন কর্মচারী নিয়োগ করা হয়েছে
গত বৃহস্পতিবার গভীর রাতে ওই কার্যালয়ের নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো হয়
শুক্রবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হয়
গতকাল শনিবার তাঁদের মধ্যে বেশ কয়েকজন কর্মস্থলে যোগ দিয়েছেন
নিয়োগবঞ্চিত কয়েকজন অভিযোগ করেন হোম ভিজিটরের দুটি পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামানের স্ত্রী রীনা চৌধুরী ও বিএমএর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হাকিমের ভাতিজি মরিয়ম বেগম নিয়োগ পেয়েছেন
সদর হাসপাতালের আরএমও কে কে পালের দ্বিতীয় স্ত্রী দীপিকা রানী সরকার এমএলএসএস পদে এবং চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলামের বাড়ির কাজের লোক আবদুল মান্নানকে সুইপার পদে নিয়োগ দেওয়া হয়েছে
নিয়োগবঞ্চিত কয়েকজন আরও অভিযোগ করেন সিভিল সার্জন গোলাম মোস্তফার গ্রামের বাড়ি ভূরুঙ্গামারী এলাকার ১১ জনের মধ্যে শহিদুল ইসলাম ও জাহেদুল ইসলামকে ড্রাইভার পদে আলমগীর হোসেন সরকার মোস্তাফিজুর রহমান ও আবদুল মজিদ এমএলএসএস পদে আবদুর রউফ ও নূর আলম ওয়ার্ডবয় পদে শামীমা আক্তার আয়া পদে আবুল হোসেন ও ফরমান আলী নিরাপত্তা প্রহরী পদে এবং আবদুর রশীদ মণ্ডল সুইপার পদে নিয়োগ পেয়েছেন
নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে প্রার্থীরা নিয়োগ পেয়েছেন
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের সোহেলসহ কয়েকজনের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে
কে কে পাল তাঁর স্ত্রী এবং ডা আমিনুল ইসলাম তাঁর বাসার কাজের ছেলের চাকরি হওয়ার কথা স্বীকার করে বলেন প্রভাব খাটিয়ে নয় যোগ্যতায় তাঁদের চাকরি হয়েছে
বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হাকিম বলেন মরিয়ম বেগম তাঁর যোগ্যতায় চাকরি পেয়েছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো নূরুজ্জামান বলেন তাঁর স্ত্রী নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন
সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা আবদুল কাদের সোহেল তাঁর বিরুদ্ধে টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন
সিভিল সার্জন গোলাম মোস্তফা টাকা নিয়ে নিয়োগ ও নিয়োগে অনিয়ম করার অভিযোগ অস্বীকার করেছেন
নিয়োগ কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো মতিয়ার রহমান নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন সঠিকভাবে সবকিছু করা হয়েছে
প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে
হিজলায় তিন শিশুর মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় গত বুধবার ১০ মাস বয়সী তিনটি শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে
অভিভাবকদের অভিযোগ দুপুরে শিশুদের হামের টিকা দেওয়ার পর রাতে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়
এ ঘটনার তদন্ত দলের প্রধান প্রাথমিকভাবে ধারণা করছেন নষ্ট হামের টিকার বিষক্রিয়ার কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে
এ কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকলে তা গভীর দুশ্চিন্তার বিষয়
এর ফলে টিকাদান কর্মসূচির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে
তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি
তদন্ত দলের প্রধান বলেছেন তিন শিশুকে যে টিকা দেওয়া হয়েছে তা আনার সময় আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়ে যেতে পারে
এ ভাষ্য অনুযায়ী যাঁরা টিকা আনিয়েছেন বা টিকা দিয়েছেন তাঁরা যথেষ্ট সতর্ক ছিলেন না
টিকা সংরক্ষণের আবশ্যিক শর্তাবলি যথাযথভাবে মেনে চলা হয়নি
যেখানে জীবন-মরণের প্রশ্ন সেখানে এ ধরনের অসতর্কতা বা গাফিলতির কোনো সুযোগ নেই
মর্মান্তিক এ ঘটনায় দোষীদের কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না
দেশের মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য গুরুতর কয়েকটি রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়
অনেক দিন নিরলসভাবে কাজ করার মাধ্যমে এসব রোগের টিকাদান বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা গেছে
কিন্তু টিকা দেওয়ার কারণে যদি শিশুর মৃত্যু ঘটে তাহলে টিকাদান কর্মসূচি বড় ধরনের ধাক্কা খাবে
এ জন্য যথাযথ পথে টিকা সংরক্ষণ করা হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে
হিজলার ঘটনায় যে ধরনের অসতর্ক বা গাফিলতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যত্রও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আগেই সতর্ক হওয়া প্রয়োজন
বিশেষ সাক্ষাৎকার
নারীকে নিজের জীবনের মূল্য উপলব্ধি করতে হবে
সুলতানা কামালের জন্ম ঢাকায় ১৯৫০ সালে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন
পরে তিনি সেখানে আইন বিষয়ে পড়েন এবং ১৯৭৮ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন
১৯৮১ সালে হল্যান্ড থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার পর তিনি কিছু সময় শিক্ষকতা ও কিছু সময় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনে আইনি পরামর্শকের দায়িত্ব পালন করেন
তারপর তিনি স্বেচ্ছাসেবী মানবাধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন
সুলতানা কামাল স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা
২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে এক মাসের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর সুলতানা কামাল পদত্যাগ করেন
বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র পরিচালিত হচ্ছে সুলতানা কামালের নেতৃত্বে
তিনি এ সংস্থার নির্বাহী পরিচালক
 সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম

প্রথম আলো  ইভ টিজিং এ দেশে সব সময়ই কমবেশি ছিল
কিন্তু ইদানীং দেখা যাচ্ছে এর প্রবণতা বেড়েছে
সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো লক্ষ করলে মনে প্রশ্ন জাগে হঠাৎ করে কেন একের পর এক দুঃখজনক ঘটনা ঘটছে ইভ টিজিংয়ের শিকার হয়ে কয়েকজন মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে
বিষয়টা কী কেন এসব ঘটছে
সুলতানা কামাল  প্রথমে একটু বলে নিই আমরা ইভ টিজিং শব্দটা ব্যবহার করতে চাই না
কারণ ইভ টিজিংয়ের মধ্যে একটা হালকা ভাব আছে মনে হয় এটা গুরুতর কোনো বিষয় নয় সামান্য খুনসুটির মতো ব্যাপার আছে
কিন্তু আসলে এটা কোনো হালকা ব্যাপার নয় মেয়েদের জন্য এটা একটা গুরুতর বিষয় এটা নারী নির্যাতনেরই একটা বিশেষ ধরন
আমরা এটাকে বলছি নারীদের উত্ত্যক্তকরণ
এর চেয়ে ভালো শব্দ এখনো আমরা পাইনি
যা-ই হোক যে প্রশ্নটি এসেছে উত্ত্যক্তকরণের শিকার হয়ে কেন একের পর এক মেয়ে আত্মহত্যা করছে আগে তো এ রকম খুব একটা হয়নি
একজন মেয়ে যে উত্ত্যক্তকরণের প্রতিবাদ জানানোর জন্য মিটিং-মিছিল করল সেও একসময় আত্মহত্যা করতে বাধ্য হলো
কেন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে
প্রথম আলো  এ প্রশ্নটাই তো অনেকের মনকে এখন আলোড়িত করছে
সুলতানা কামাল  এ প্রশ্নের সঙ্গে অনেক বিষয় জড়িত আছে
নারী আন্দোলনের একটা বড় উদ্দেশ্য ছিল নীরবতা ভঙ্গ করা
আগে যে নারীদের উত্ত্যক্ত করা হতো না তা কিন্তু নয়
